ফার্নিচার শুধু বাড়ির অলঙ্কার না, এটি আপনার রুচি ও আভিজাত্যের প্রতীক। আপনার ব্যক্তিত্ব ও আপনার বাড়ি কতটা সুন্দর তা ঘরে থাকা ফার্নিচার দেখলেই বোঝা যায়। তাই বাড়ির প্রতিটি ফার্নিচার হওয়া চাই সুন্দর ও পরিষ্কার।
কিন্তু প্রতিদিনের ব্যবহার, ধুলাবালি, আর চা-কফির দাগে প্রিয় ফার্নিচারগুলো খুব দ্রুতই পুরনো ও মলিন হয়ে যায়।
বিশেষ করে সোফার ফেব্রিক ধুলাবালি জমে ময়লা ও কালচে হয়ে যায়।
এই সমস্যার সমাধান আছে আজকের ব্লগে। আপনার শখের ফার্নিচারগুলোকে বছরের পর বছর নতুনের মতো ঝকঝকে ও উজ্জ্বল রাখতে জেনে নিন ৫টি সহজ ও কার্যকরী টিপস –
ধুলাবালি রোধে ডাস্টিং হোক প্রতিদিন
কাঠের ফার্নিচার ও সোফা কালচে হওয়ার প্রধান কারণ বাতাসে থাকা বালুকণা বা ধুলাবালি। এই ধুলা দিনের পর দিন জমে আসবাবপত্রের ওপর একটি কালচে আস্তরণ তৈরি করে। তাই প্রতিদিন নিয়ম করে সুতি কাপড় বা ডাস্টার দিয়ে ডাস্টিং করুন। এতে ফার্নিচার মলিন হবে না আর পালিশও দীর্ঘদিন ভালো থাকবে।
সোফার কভারের বাড়তি যত্ন
নিয়মিত ব্যবহারের কারণে সোফার কভার ময়লা হয়ে যায়। বিশেষ করে শরীরের ঘাম ও ধুলাবালি জমে কভার কালচে হয়ে যায় এবং ব্যাকটেরিয়া জন্মায়। তাই সপ্তাহে অন্তত একদিন সোফার কভারগুলো ভ্যাকুয়াম করুন অথবা খুলে ধুয়ে ফেলুন। এতে সোফার ফেব্রিক দীর্ঘদিন ভালো ও সুন্দর থাকে।
দাগ লাগলে দ্রুত পরিষ্কার করুন
চা বা কফি খেতে গিয়ে অসতর্কতায় সোফার কভার বা টেবিলের কাপড়ে ছিটা পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা হয় তখনই ,যখন আমরা এই দাগ শুকানোর আগে ধুয়ে ফেলিনা। কারণ দাগ পুরনো হলে উঠানো যায় না। তাই দাগ পড়ার সাথে সাথেই একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে সেটা আলতো করে মুছে ফেলুন। প্রয়োজনে হালকা মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন, তবে সিনথেটিক কাপড় হলে সরাসরি ঘষবেন না। এতে ফেব্রিক নষ্ট হতে পারে।
রোদ ও আর্দ্রতা থেকে সুরক্ষা
ফার্নিচারের জন্য সূর্যের তাপ ও অতিরিক্ত আর্দ্রতা ক্ষতিকর। ফার্নিচারে দীর্ঘ সময় সূর্যের আলো পড়লে রঙ নষ্ট হয়ে যায়। আবার সোফার ফেব্রিক জ্বলে রঙ ফ্যাকাশে হয়ে যায়। তাই ফার্নিচার এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি তীব্র রোদ পড়ে না। এতে আপনার আসবাবপত্রের সৌন্দর্য ও স্থায়িত্ব দুটোই বাড়বে।
সময়মতো প্রফেশনাল ডিপ ক্লিনিং
প্রতিদিন ডাস্টিং করা হলেও , বছরের পর বছর ব্যবহারের ফলে ফার্নিচারের গভীরে ধুলার আস্তরণ ও জীবাণু থেকেই যায়। তাই ৬ মাসে একবার অথবা বছরে একবার প্রফেশনাল ডিপ ক্লিনিং করানো উচিত। এটি শুধু সোফার উপরের দাগই তোলে না, বরং ভেতর থেকে স্টেরিলাইজ করে জীবাণুমুক্ত করে তোলে। এতে আপনার ফার্নিচার হয়ে ওঠে নতুনের মতো উজ্জ্বল ও পরিষ্কার।
শেষ কথা
ঘর গোছানো ও পরিপাটি রাখা কেবল একটা কাজ নয়, এটা একটা আর্ট। আপনার প্রিয় সোফা আর ফার্নিচারগুলো যখন পরিষ্কার থাকে, তখন পুরো ঘরের পরিবেশের সাথে আপনার মনটাও ভালো হয়ে যায়।
আজ থেকেই এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন। তাহলে আপনার শখের আসবাবপত্রগুলো সবসময় থাকবে ফ্রেশ, সুন্দর এবং একদম নতুনের মতো।