আপনি প্রতিদিন ঘর ঝাড়ু দিচ্ছেন, মুছে পরিষ্কার করছেন। আবার নিয়মিত ডাসটিংও করছেন। আর ভাবছেন ঘর প্রতিদিন ঝেড়ে – মুছে পরিষ্কার করলেই রোগ জীবাণু কম ছড়াবে? কিন্তু একটু গভীর ভাবে ভাবুন তো শুধু ঝাড়ু দেওয়া কিংবা ডাসটিং করাই কি যথেষ্ট ?
প্রতিদিন ঝাড়ু দিলেও ঘরের কোণায়, ফার্নিচারের নিচে , সোফার কভারের কিংবা কার্পেটের নিচে ধুলাবালি ও জীবাণু জমে থাকে। যা সাধারণ ডাসটিং এ পুরোপুরি ক্লিন হয়না।
আর এখানেই প্রয়োজন ডিপ ক্লিনিং (Deep Cleaning)। ডিপ ক্লিনিং (Deep Cleaning) প্রসেসে ঘরের প্রতিটি কোণ একদম নিখুঁত ভাবে পরিষ্কার করা হয়। যা ঘরের গুমোট পরিবেশ দূর করে ঘরকে রাখে স্বাস্থ্যকর।
আজকের ব্লগে আমরা আলোচনা করবো কেন আপনার প্রিয় ঘরের জন্য ডিপ ক্লিনিং প্রয়োজনীয়।
ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করে
প্রতিদিন ঘর ঝেড়ে পরিষ্কার করলেও ঘরের কোণে, সোফার কভারের, কার্পেটের নিচে আর টাইলসের ফাঁকে এমন কিছু অদৃশ্য জীবাণু ও ব্যাকটেরিয়া জমতে পারে যা সবার জন্যই ক্ষতিকর। এরজন্য শুধু ডাসটিং নয়, প্রয়োজন ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে গভীর থেকে ময়লা পরিষ্কার করা এবং ডিসইনফেক্ট্যান্টের মাধ্যমে জীবাণু মুক্ত করা। তাহলেই আপনার ঘর হবে নিরাপদ ও স্বাস্থ্যকর।
অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি
ঘর ভালো করে ঝাড়লেও ‘ডাস্ট মাইটস’ বা ধুলিকণা থাকলে হাঁচি কাশির অসুখ থেকে শ্বাসকষ্টের রোগ – সবই হতে পারে।
তাই ঘর স্বাস্থ্যকর ও নিরাপদ রাখতে প্রয়োজন ডিপ ক্লিনিং। যা ঘরের প্রতিটি কোণ থেকে ধুলাবালি টেনে বের করে, ঘরকে করে তুলেন ফ্রেস আর ক্লিন।
তেল চিটচিটে ভাব ও দুর্গন্ধ আর না
রান্নাঘরের দেয়ালে ও গ্লাস জমা তেল – কালি এবং বাথরুমের কোণে জমে থাকা ময়লা থেকে একটা গুমোট ও ভ্যাপসা দুর্গন্ধের সৃষ্টি হয়। ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে রান্নাঘর ও বাথরুমের প্রতিটি কোণ ডিপলি ক্লিন করা হয়। যা রান্নাঘরের তেল চিটচিটে ভাব কমায় ও বাথরুমে করে দুর্গন্ধ মুক্ত।
শখের আসবাবপত্র যত্নে থাকুক
ফার্নিচার যতই দামি ও টেকসই হোক না কেন , দিনের পর দিন ময়লা ও ধুলাবালি জমে সেগুলোর মান ও স্থায়ীত্ব নষ্ট করে দেয়। আবার সোফা ও কার্পেটে ধুলা জমে সৃষ্টি করে ভ্যাপসা দুর্গন্ধ। তাই শুধু ডাসটিং না , ফার্নিচার নতুনের মতো উজ্জ্বল রাখতে প্রয়োজন ডিপ ক্লিন করা। যা শখের আসবাবপত্র গুলোকে দীর্ঘস্থায়ী ও টেকসই রাখবে
মানসিক শান্তি ও কাজের গতি বাড়ানো
গবেষণায় দেখা গেছে ঘর যত পরিষ্কার থাকবে মন ততই ভালো থাকে আর কাজের গতিও বাড়ে। ঘরের প্রতিটি কোণ নিখুঁত ভাবে পরিষ্কার করতে দরকার ডিপ ক্লিনিং করা। যা ঘরকে রাখবে নতুনের মতো ঝকঝকে ও পরিপাটি আর আপনার মুড ইনস্ট্যান্টলি ভালো করে দিবে।
শেষ কথা
আমাদের ঘর আমাদের জীবনের অনেক বড় একটা অংশ। তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য কেবল ভালো খাবার বা পোশাকের নয়, প্রয়োজন পরিষ্কার – পরিচ্ছন্ন বাড়ি। আর ডিপ ক্লিনিং প্রসেস ঘর পরিষ্কার করার মাধ্যমে নিশ্চিত করে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা। তাই সুস্থ থাকতে মাসে অন্তত একবার প্রফেশনাল ডিপ ক্লিনিং করান। মনে রাখবেন একটি পরিষ্কার ঘর মানে একটি সুরক্ষিত পরিবার।